কবিতা

০১৭৫ ছড়া: কথা বলা ময়না

December 29, 2024

তারিক হোসেন

336
View

কথা বলা ময়না

কথা বলা ময়না,
আমার কথা বলো না। 
নাম কি তুমি জানো না? 
আমায় কেন ডাকো না?

তোমার মুখে আমার নাম, 
খেতে দিব আম জাম।
ঘুরতে দেবো নদীর ধারে, 
যাবে তুমি উড়ে উড়ে।

তুমি আমার পোষা পাখি, 
কত যতনে তোমায় রাখি।
বলো তুমি আমার কথা, 
তোমায় দেবো স্বাধীনতা।

Comments

    Please login to post comment. Login