Poetry

০১৭৬ লোকগীতি: সুখ পাইলাম না

December 30, 2024

286
View

          সুখ পাইলাম না

আমি সুখ পাইলাম না রে বন্ধু, সুখ পাইলাম না। 
তোমার প্রেমে আমি বন্ধু, সুখ পাইলাম না।২
অন্তর আমার জ্বালায় জ্বলে, সুখে ভাসে না;
তোমার প্রেমে জ্বালা পাইলাম, সুখ পাইলাম না।২ঐ

কত স্বপ্নে তোমারে আমি বাসিলাম এতো ভালা; 
তোমার সনে হইবে আমার রাধা কৃষ্ণের খেলা।২
তুমি প্রেম দিলা, জ্বালা দিলা, অন্তর দিলা না;
ভালোবেসে কাছে টানলা, আপন হইলা না।২ঐ

তুমি বন্ধু আমার সনে, ধরেছ প্রেমের বাজি; 
তোমার সকল ছলা-কলায়, হইতে পারি নাই রাজি।২
তুমি জীবন চাইলা, যৌবন চাইলা, অন্তর চাইলা না;
ভালোবেসে কাছে টানলা, আপন হইলা না।২ঐ

তোমার মনে বাধবো ঘর এই আশাতেই থাকি;
সকল কিছু ছেড়ে আমি তোমায় বুকে রাখি।২
তুমি ঘরে রাখলা, বাইরে রাখলা, অন্তরে রাখলা না;
ভালোবেসে কাছে টানলা, আপন হইলা না।২ঐ

Comments

    Please login to post comment. Login