Posts

কবিতা

বাঁধন

January 19, 2025

এম মাহফুজ সরকার

227
View

বাঁধন

বাঁধন কি শেকল, নাকি ভালোবাসার ডোর?
জীবনের পথে যা টেনে ধরে ঘোর।
মনের ভেতর গড়ে এক অবিচ্ছেদ্য ছাপ,
যার টানেই বদলে যায় জীবনের রূপকথা।

কখনো বাঁধন শক্ত, কখনো তা নরম,
কখনো তা শিকল, আবার কখনো মায়ার শরম।
মায়ের কোলে শিশুর প্রথম বাঁধন,
ভালোবাসায় জড়ানো পৃথিবীর প্রথম সঙ্গম।

Comments

    Please login to post comment. Login