Posts

কবিতা

০২৪৪ লোকগীতি: পাখি এখন রাজত্ব করে মাটিরও খাঁচায়

February 4, 2025

তারিক হোসেন

245
View

পাখি এখন রাজত্ব করে, মাটিরও খাঁচায়

গীতিকার: তারিক হোসেন 

পাখি এখন রাজত্ব করে, মাটির ও খাঁচায়;২
এমন পাখি করলা সৃষ্টি, থাকতে দিলা খাঁচায়।ঐ

খাঁচার ভিতর পাখির বাড়ি, খাঁচাকেই হুকুম জারি।২
খাঁচা পেয়ে পাখি এখন, কতো কিছু করতে চায়।ঐ

জানিনা কি পাখির মনে, পাখির কথা খাঁচা শুনে।২
যেমন খুশি ইচ্ছা মতো, খাঁচাকে নাচায়।ঐ

বুঝতে চায় না কভু পাখি, তোমার হাতে নাটাই ঘুড়ি;
তুমি চাইলে ঘোরাতে পারো, সবার উপর তোমার ছড়ি।২
সকল কিছু দেখছো তুমি, ২ কতদূর পাখি যায়।ঐ

মাটির খাঁচা মাটির দিকে, আস্তে আস্তে যাচ্ছে ঝুঁকে;
এ খাঁচা আর থাকার নয় রে, কতদিন তো কাটলো সুখে।২
পাখির মনে একটি কথা,২ কখন জানি চলে যেতে হয়।ঐ

মাটির খাঁচা যাবে মিশে, মাটিরও ভিতর;
একদিন পাখির হিসাব নিবে, হবে যে বিচার।২
ইচ্ছা হলে করতে পারো,২ মনে যাহা চায়।ঐ

https://youtu.be/6BUVihus4Pw?si=ZQhyBwq6uhNNumSN

Comments

    Please login to post comment. Login