Poetry

আদর্শ প্রজাতন্ত্র

May 18, 2024

Original Author শায়খ মোহাম্মদ আবু তাহের

356
View
আদর্শ প্রজাতন্ত্র

হতাম যদি ভিভিআইপি
কেমন হতো মজা!
উল্টো পথে যেতাম সুখে 
কেউ দিত না সাজা।

মাঝে মধ্যে যেতাম বিদেশ
মিটিয়ে সব মনের খায়েশ
ঠেসে ঠুসে পকেট পুরে
ফিরতাম হাসি মুখে
পুরোটা পথ ভি দেখিয়ে
যানবাহনের জট পাকিয়ে
লাগিয়ে গায়ে এসির বাতাস 
কেমন হতো আয়েশ!!

আহা! প্রজাদের ধৈর্য আছে বেশ!!

Comments

    Please login to post comment. Login