Posts

কবিতা

ইচ্ছা

February 16, 2025

তৌকির আজাদ

228
View

ইচ্ছেরা হোক শান্ত ভাবের পাতা ইচ্ছেরা হোক ঝোড়ো উত্তেজনা ইচ্ছেরা হোক মন খারাপের বায়না 
ইচ্ছেরা হোক কোলাহলে স্থিতির মাতাল হাওয়া 
ইচ্ছেরা হোক আড্ডার ফাঁকের ভাবনা 
ইচ্ছেরা হোক হঠাৎ মনে পরা কল্পনা 
ইচ্ছেরা হোক উৎসবের আমেজ 
ইচ্ছেরা হোক ভরসার প্রত্যাশা 
ইচ্ছেরা হোক প্রেরণার প্রেম পত্র
ইচ্ছেরা হোক খামখেয়ালের খুধা 
ইচ্ছেরা হোক আগামীর চেতনা 
ইচ্ছারা হোক সচেতন চৈতন্য
ইচ্ছেরা হোক শব্দের তরঙ্গের আদর 
ইচ্ছেরা হোক চুপচাপ বসে ভাবার স্বাচ্ছন্দ্য 
ইচ্ছেরা হোক সত্যের দীপ্তি 
ইচ্ছেরা হোক নিশ্চিত তৃপ্তির অনুরাগ 
ইচ্ছেরা হোক বিস্তৃত বিস্তারের নিধি 
ইচ্ছেরা হোক কামনার শেষ প্রেমের আয়না 
ইচ্ছেরা হোক ভালোবেসে ভালোলাগার ইচ্ছা . . . 

Comments

    Please login to post comment. Login