Posts

কবিতা

জন্মান্তরের প্রতীক্ষা

February 27, 2025

মোঃ আব্দুল আউয়াল

Original Author অধ্যক্ষ এমএ আউয়াল

279
View

তুমি জানবে না,
কোন নিঃশব্দ ঝড়ে ভেঙে পড়ে বুকের ভিতর
একটি রাজপ্রাসাদ—
কোন অলিখিত যন্ত্রণায় জ্বলে যায়
একটি জন্মান্তরের প্রতীক্ষা।

রাত গভীর হলে,
শূন্যতার সাদা শাড়িতে জড়িয়ে নেয় চাঁদ,
তার আলোয় অদৃশ্য হয় সমস্ত অভিমান,
তবু হৃদয়ের গোপন আয়নায়
রয়ে যায় এক ফালি দগদগে ক্ষত।

আমার দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পাবে না তুমি,
শুধু জানবে—
নিঃসঙ্গতার একাকী বাগানে
তোমার স্মৃতিগুলো এখনও ফুল হয়ে ফোটে,
ফুল হয়ে ঝরে।

-মোঃ আব্দুল আউয়াল।
২৬/২/২৫ ইং।

Comments

    Please login to post comment. Login