Poetry

রাতের বয়স হবার আগেই— ঘুমিয়ে যাও

February 28, 2025

321 views

নিদ্রাঘোরে ভেবো না আর— ঘুমিয়ে যাও
রাতের বয়সের সাথে বেড়ে চলেছে বিষণ্ণতার ডানাঝাপটানি,
মুমূর্ষু হৃদয়ের আত্মচিৎকার তোমায় বধির করে দিবে
যাতনা-কে চিত্তে ধারণ করে তুমি চিরতরে মরে যাবে।

তাই, রাত দীর্ঘ হবার আগেই তুমি ঘুমিয়ে যাও
ঘুমের ঘোরে দুঃস্বপ্ন গুলো পাষাণ চিত্তে এড়িয়ে যাও।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login