The Bookshelf
দাদার ভ্রমণ সমগ্র

দাদার ভ্রমণ সমগ্র

সুব্রত সরকার 3 chapters 1,247 words Nov 17, 2026

Synopsis

পথের প্রতি এক অদ্ভুত টান আমাদের কার না থাকে? ছোটবেলার সেই আলপথ ধরে হাঁটা থেকে শুরু করে কর্মব্যস্ত জীবনের ফাঁকে একটুখানি মুক্তির খোঁজে বেরিয়ে পড়া। ভ্রমণ সবসময়ই আমাকে এক অন্যরকম স্বস্তি দিয়েছে। ইচ্ছে করলেই সব ফেলে দূরে কোথাও চলে যাওয়া যায় না ঠিকই, কিন্তু স্মৃতির ক্যানভাসে জমে থাকা দিনগুলো তো হারিয়ে যায় না। জীবনের নানা সময়ে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছি অচেনার টানে। কখনো রিকশায় চড়ে মেঠোপথে ধুলো উড়িয়েছি, কখনো বা ট্রেনের জানালায় চোখ রেখে দীর্ঘ পথ পাড়ি দিয়েছি। কখনো মোটরসাইকেলে করে পাড়ি দিয়েছি বাংলাদেশের ৬৪ টি জেলা। এই বইয়ের প্রতিটি পাতা কেবল কিছু নির্দিষ্ট জায়গার নাম বা ভৌগোলিক বিবরণ নয়, এগুলো আমার জীবনের কিছু অসাধারণ মুহূর্তের জীবন্ত দলিল। কোথাও মেঘের লুকোচুরি, কোথাও উত্তাল হাওরের জলরাশি, আবার কোথাও অচেনা মানুষের দেওয়া এক কাপ গরম চায়ের আন্তরিকতা, সব মিলিয়ে এই ভ্রমণগুলোই আমার বেঁচে থাকাকে আরও সুন্দর করে তুলেছে। মাঝে মাঝে মনে হয়, যদি এই স্মৃতিগুলো শুধু আমার মনের মাঝেই হারিয়ে যায়, তবে তা বড্ড অন্যায় হবে। তাই ভালোবাসার তাগিদেই জমে থাকা গল্প আর ছবিগুলোকে একসাথে বাঁধাই করার এই ক্ষুদ্র প্রয়াস "দাদার ভ্রমণ সমগ্র"। "দাদা" নামটি সমগ্র পরিচিতদের মধ্যে আমাকে ডাক দেয়া একটি সুমধুর নাম। তাদের প্রতি সম্মান ও ভালোবাসার দলিলও বলতে পারেন আমার এই "ভ্রমণ সমগ্র"। বইটির পাতা উল্টাতে উল্টাতে আপনিও যদি একবারের জন্য হলেও হারিয়ে যান কোনো এক রূপকথার মতো সুন্দর সকালে, তবেই আমার এই লেখা সার্থক হবে। চলুন, তবে ঘুরে আসি আমাদের বাংলাদেশ থেকে। - সুব্রত সরকার
Views
4
Likes
0
Comments
0
Engagement
0

01 Chapters

3

02 Conversation

0

Log in to join the conversation.

No comments yet — be the first to share your thoughts.