The Bookshelf

স্বপ্নজা‌লের আয়না

সিলমিন জাহান ইলমা

স্বপ্নজা‌লের আয়না

সিলমিন জাহান ইলমা 8 chapters 533 words Nov 26, 2026

Synopsis

একটি স্বপ্নের জন্ম হয়েছিল অভাবহীন শৈশবে। মেধা, পড়াশোনা আর উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি নিয়ে এগিয়ে যাচ্ছিল বাবু। কিন্তু হঠাৎ বাবার মৃত্যু বদলে দেয় তার জীবনের সব হিসাব। সংসারের দায়, আপনজনের সীমাবদ্ধতা আর প্রতিকূলতার কাছে থমকে যায় তার শৈশবের স্বপ্ন। একটি লুঙ্গি, সামান্য কিছু সম্বল আর বুকভরা আশা নিয়ে শুরু হয় অজানা পথে তার একাকী যাত্রা। কখনো খালার আশ্রয়ে, কখনো বন্ধুর মায়ের স্নেহে, কখনো নিজের মেধা ও পরিশ্রমের শক্তিতে সে এগিয়ে যায় সাফল্যের দিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙিনা, ভালোবাসার বিভ্রম, শিক্ষক হওয়ার স্বপ্ন এবং শেষ মুহূর্তে চাকরি হারানোর নির্মম অভিজ্ঞতা—প্রতিটি অধ্যায়ে জীবনের নতুন এক বাস্তবতার মুখোমুখি হয় বাবু। একসময় স্বপ্নগুলো ধোঁয়ার মতো মিলিয়ে যায়। সমাজের চোখে সে ব্যর্থ, নিজের কাছেও যেন পরাজিত। কিন্তু সত্যিই কি একটি চাকরি না পাওয়া মানেই জীবনের পরাজয়? মায়ের আঁচলে ফিরে এসে বাবু আবিষ্কার করে জীবনের আরেকটি পরিচয়। এবার তার স্বপ্নের ঠিকানা শহরের কোনো চাকরির চেয়ার নয়; গ্রামের মাটি, কৃষক, প্রকৃতি আর সম্ভাবনাময় এক নতুন পৃথিবী। কৃষিকে ঘিরে সে গড়ে তোলে স্বপ্নের প্রতিষ্ঠান, তরুণদের শেখায় আধুনিক কৃষি, সৃষ্টি করে কর্মসংস্থানের সুযোগ। মৌমাছির গুঞ্জনে খুঁজে পায় নতুন জীবনের সুর। আর পুরোনো সম্পর্কের ভাঙা সেতুতেও একসময় জন্ম নেয় নতুন ভালোবাসার সম্ভাবনা। ‘স্বপ্নেজালের আয়না’ কেবল একজন বাবুর গল্প নয়। এটি স্বপ্নভঙ্গের পর ঘুরে দাঁড়ানোর গল্প, প্রতিকূলতার বিরুদ্ধে মানুষের লড়াই, কৃষির সম্ভাবনা, ভালোবাসা ও আত্মপরিচয় খুঁজে পাওয়ার গল্প। কারণ, জীবনের সব দরজা বন্ধ হয়ে গেলেও সম্ভাবনার কোনো একটি জানালা হয়তো খোলা থাকে। আর কখনো কখনো যে স্বপ্ন ভেঙে যায়, সেই স্বপ্নের ধ্বংসস্তূপেই জন্ম নেয় জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়।
Views
0
Likes
0
Comments
0
Engagement
0

01 Chapters

8

02 Conversation

0

Log in to join the conversation.

No comments yet — be the first to share your thoughts.