ঠোঁটে সিগারেট, চায়ের কাপে ছাই,
ধোঁয়ার ভেতর স্বপ্নগুলো ডুবে যায়,
ঠোঁট লাল ছিল, এখন তারা কালো,
খুশখুশ কাশি, বুকজুড়ে পাথর কালো।
একদিন অবশেষে বাড়ি ফিরে আসে,
মায়ের আঁচলে মুখ রাখে, চোখে জল ভাসে।
মা চুপ করে রাখে তার মাথায় হাত,
কোথাও বলে না — তবু বোঝায় তার প্রভাত।
মানুষেরা চোখ টিপে হাসে, বলে—“ও তো ব্যর্থ!”
কিন্তু বাবু জানে, লড়াইটা ছিল সত্য।
স্বপ্ন হয়তো ছাই, তবুও তাতে আছে আগুন,
নতুন এক গল্প শুরু হবে, হয়তো আগামী কোনো ফাগুনে
স্বপ্নের ছাই থেকেই
জাগে আগুন — নতুন আলোয় ভরে,
বাবুর জীবন জানিয়ে দেয় —
স্বপ্ন হারায়, কিন্তু স্বপ্ন মরে না রে!