হোস্টেলের ডালভাত খেয়ে, মাথায় থাকে বইয়ের ভার,
ঢাকা বিশ্ববিদ্যালয় হলো তার নতুন জোতির দ্বার।
পড়ায়ও, নিজের খরচ চালায়, পাঠায় কিছু মাকে
স্বপ্নগুলো ধরা পড়ে তার দুই হাতের ফাঁকে।
ঢাকায় আসে, পড়ে সে ইউনিভার্সিটিতে,
পড়ায় ছাত্র, স্বপ্ন বুনে নিরব রাতে।
সান্ত্বনা নামে এক মেধাবী বান্ধবী ,
কে হবে প্রথম, তা নিয়ে চলে খুনসুটি
স্বান্ত্বনা নামক বান্ধবী একদিন আসে হলে
ভালবাসার নামে প্রেমের ফাঁদ রচে।
বাবু বুঝে যায়, এ প্রেম নয় খাঁটি,
নোটের খোঁজে এসেছিল, ছিল না কিছু সঁচি।