FF.
পর্ব ৭ : স্বপ্নের চাকরি Book page

Chapter 7

পর্ব ৭ : স্বপ্নের চাকরি

Nov 26, 2026 1 min read

চার বছর পরে প্রথম স্থান, শিক্ষক হবার স্বপ্ন তার বুকে,

ভাইভার দিন এসে গেলে আশায় বুক ফুঁকে।

শিক্ষকেরা বলে— “তুমি আমাদের পছন্দ,

চাকরিটা তোমার, কেউ না জানুক , রাখ এই গন্ধ।”

চিঠি পাঠায় বাড়ি, মাকে জানায় আনন্দ,

ভোরের আলোয় ভাবে, কীভাবে শুরু হবে নব দিগন্ত?

কিন্তু... নাম প্রকাশের সেই দিন,

লিস্টে নাম নেই, শূন্য চোখে খোঁজে শান্তির দিন!

চেয়ার কেড়ে নিলো সজল,

পেছনে রইল শুধু কষ্ট আর অশ্রুজল!

সান্ত্বনা বোবা— শুধু ফ্যালফ্যাল চায়,

আর বাবুর বুকের মধ্যে হাহাকার গুমরে কাঁদে নিঃশব্দ বায়।

Picked up where you left off

Conversation

(0)

Log in to join the conversation.

No comments on this chapter yet.