একদিন এক বনে থাকত এক দুষ্টু ভালুক, তার নাম ভালুক মামা। সে খুব খেতে ভালোবাসত। একদিন হঠাৎ তার মাথায় দারুণ বুদ্ধি এলো আমি যদি নিজের আইসক্রিম দোকান খুলি, তাহলে আমি খেতেও পারব, আবার সবাইকেও খাওয়াতে পারব।ভালুক মাম বনের মাঝখানে একটা ছোট্ট দোকান বানাল। দোকানে নানা স্বাদের আইসক্রিম, স্ট্রবেরি, আম, চকলেট, কলা, এমনকি মধুর আইসক্রিমও
প্রথমেই দোকানে এল খরগোশ টুপুর। সে বলল,
মামা, আমাকে একটা স্ট্রবেরি আইসক্রিম দিন।
ভালুক মামা হাসতে হাসতে দিল। তারপর এলো কাঠবিড়ালি, হাতি, বানর, এমনকি তোতাপাখিও! সবাই মজা করে আইসক্রিম খেল।
কিন্তু হঠাৎ একদিন গরম এত বেড়ে গেল যে দোকানের সব আইসক্রিম গলতে শুরু করল। ভালুক মামা চিন্তায় পড়ে গেল। তখন খরগোশ টুপুর বলল,চিন্তা কোরো না মামা আমরা সবাই মিলে তোমার দোকানের সামনে বড় একটা বরফের ঘর বানিয়ে দেব।
সবাই মিলে কাজ শুরু করল। কাঠবিড়ালি কাঠ আনল, হাতি পানি ছিটাল, আর পাখিরা ঠান্ডা বাতাস দিল। শেষে দোকানটা হয়ে গেল একটা বরফের কেল্লা। এখন আর আইসক্রিম গলবে নাএরপর থেকে বনের সবাই রোজ আসত আইসক্রিম খেতে। ভালুক মামা আর প্রাণীরা একসাথে গান গাইত, নাচত, আর মজা করত।
গল্পের শিক্ষা- মিলে মিশে কাজ করলে সব সমস্যার সমাধান হয়।