Posts

কবিতা

বাংলা ভাষা

January 31, 2026

মোছা: মোকাররমা শিল্পী

111
View

বলো দেখি, 

কোন ভাষাতে বলতে পারো

অবলীলায় মনের কথা, 

বাংলা ভাষা, বাংলা ভাষা 

সে যে আমার মায়ের ভাষা।

বাংলা আমার হৃদয়ের সুর

বাংলা আমার স্বপ্নের নূর।

বলো দেখি, 

কোন ভাষাতে বুঝতে পারো

অনায়াসে মুখের কথা, 

বাংলা ভাষা, বাংলা ভাষা 

সে যে আমার মনের ভাষা।

বাংলা আমার অপার আশা

বাংলা আমার অনন্ত ভালোবাসা।


 

বলো দেখি, 

কোন ভাষাতে লিখতে পারো

নির্দ্বিধায় বুকের কথা, 

বাংলা ভাষা, বাংলা ভাষা 

সে যে আমার প্রাণের ভাষা।

বাংলা আমার প্রেরণার স্রোত 

বাংলা আমার সাফল্যের পথ।


 

বলো দেখি, 

কোন ভাষাতে ভাবতে পারো

অক্লেশে ধ্যানের কথা, 

বাংলা ভাষা, বাংলা ভাষা 

সে যে আমার আপন ভাষা।

বাংলা আমার চেতনার দীপ 

বাংলা আমার সৌভাগ্যের টিপ।


 

বলো দেখি, 

কোন ভাষাতে গাইতে পারো

ছন্দে ছন্দে সুরের কথা, 

বাংলা ভাষা, বাংলা ভাষা 

সে যে আমার আশার ভাষা।

বাংলা আমার মুক্তির গান 

বাংলা আমার অনুভূতির প্রাণ।


 

বলো দেখি, 

কোন ভাষাতে পড়তে পারো

এক নিমিষেই চোখের কথা, 

বাংলা ভাষা, বাংলা ভাষা 

সে যে আমার প্রেমের ভাষা।

বাংলা আমার সাহসের কন্ঠ

বাংলা আমার চিরন্তন ছন্দ।





 

Comments

    Please login to post comment. Login