Posts

কবিতা

বন্ধন'৭৭

January 31, 2026

মোছা: মোকাররমা শিল্পী

97
View

বুকের মাঝে সুপ্ত থাকা উষ্ণ কিছু অনুভূতি

                         জাগায় মনে আনন্দ

                                আর বাড়ায় হৃদে বল।
 

মস্তিষ্কের অভ্যন্তরে স্নায়ুর দ্রুত ছুটে চলা 

                         স্পর্শে ত্বরায় হৃদস্পন্দন 

                                 আর ছন্দে নাচে প্রাণ।

ভ্রাতৃত্বের এক দৃঢ় বন্ধন 

         সুখেও মোরা দুখেও মোরা 

                 ভুলে মোদের ভিন্ন দর্শন।
 

সম্প্রীতির এক দারুণ উদাহরণ 

         ক্লান্তিতে মোরা উচ্ছাসে মোরা 

                  কোন সুখস্মৃতির স্বপ্ন বুনন।
 

সফলতার পথে হাতে হাত রেখে 

              হেঁটেছি মোরা সমান তালে 

সংকটে মোরা সাহস হয়ে

               জয় করেছি শত বাধাকে।

বিদায়ের ক্ষণ হোক যত কঠিন 

এ স্মৃতি কখনো হবেনা মলিন।

হাসি-কান্না আর জয়-পরাজয়

চিরকাল রবে স্মৃতির পাতায়।

চলো যাই নিয়ে সবটুকু ভালো

হৃদয়ে জ্বালিয়ে অনির্বাণ আলো।

চির অটুট থাকুক সেই সখ্যতা

চির সঞ্চিত হোক সেই ঐক্যগাথা।




 

Comments

    Please login to post comment. Login