Post

কেঁপে উঠি

February 2, 2026

259 views

কেঁপে উঠি

…… স্বপন বিশ্বাস 

চোখের ভাষায় কেঁপে উঠি আমি,
সেই কাঁপুনি শুধু শরীরে নয়—
স্মৃতির তলদেশে নেমে যায়,
যেখানে ভয় আর  আকাঙ্ক্ষা
একসঙ্গে শুয়ে ছিল।
মনের অজান্তে গলে পড়ে দেহ—
দীর্ঘদিন জমে থাকা অপেক্ষা
ধীরে ধীরে জল হয়ে যায়।
তোমার বুকে উঠে পড়ি আমি,
আহ্বানে ফিরি সুখের সাগরে—
হৃদয়ের ছন্দে নিজের নাম ভুলে 
তোমার সরোবরে খুঁজে পাই স্বর্গ,
নীরব, গভীর, আলোহীন এক আশ্রয়
যেখানে স্পর্শও প্রার্থনার মতোচুপ। 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login