..... স্বপন বিশ্বাস
আঁধারে ঢাকা কুয়াশার রাত,
একাকী আমি—টিপটিপ বৃষ্টি।
দূর-নিকটে জোনাকির আলো,
ভেবেছিলাম সূর্য বুঝি!
এক মুঠো আলো নিতে
সম্মুখে হাত আমার তৃষিত;
আঙুল ছুঁয়ে নেমে আসে
কোনো অচেনা কালের শীত।
শ্যাওড়া গাছের পাতায় পাতায়
নিভিয়ে রাখে নক্ষত্রের চোখ;
ভেজা পাতার গোপন শরীরে
জেগে ওঠে বিস্মৃত শোক।
যাকে ভেবেছি ভোরের আভাস,
সে কি কেবল অলিক জোনাকি?
না- কোনো হারানো সূর্যের
শেষ অঙ্গার জ্বলছে একাকী!
অপেক্ষার প্রহর শেষে
কুয়াশা নামে শিরায় শিরায়;
ভোরের আগে নিভে যায় আলো—
অচেনা ছায়া ছুয়ে থাকে
শূন্য হাতের রেখায়?
.....
স্বপন বিশ্বাস
শালিখা মাগুরা
০১৮৭৭৮৯৭৪৪২