Poetry

বৃষ্টিরা বোঝেনা

September 9, 2026

79 views

বৃষ্টিরা বোঝে না
......... স্বপন বিশ্বাস

আমি শব্দ বুনি সুতায়
হারায় মেঘের দেশে,
প্রজাতি ডানায় উড়ে
খুজে ফেরে ফুল, 
অথচ বৃষ্টিরা বোঝে না শব্দ।

কত কথা জন্ম নেয়
নিঃশব্দতার গর্ভে,
কত শব্দ  হারিয়ে যায়
অন্ধকারের নিজস্ব ভাষায়,
কোনো সাক্ষী থাকে না তার।

আমি শব্দ রাখি মেঘের ভাঁজে,
কোনো অনামা ঋতুর কাছে
জমা রাখা শেষ চিঠি;
একদিন হয়তো বৃষ্টি থামবে,
অক্ষরগুলো ফিরবে মাটির কাছে।

তখন কি কেউ শুনবে
নিঃশব্দতারও একটি শব্দ আছে?

দূরের আকাশে সন্ধ্যা নামে,
প্রজাতি ফিরে আসে ডানায়,
আর আমি একা বসে
আবার শব্দ বুনি সুতায়।
.......
 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 5 days ago

    তখন কি কেউ শুনবে নিঃশব্দতারও একটি শব্দ আছে?ক্লাসিক হয়েছে ভাই।