গুহাবাসী
..... স্বপন বিশ্বাস
আমি দিনভর লুকিয়ে থাকি
সন্ধ্যার অপেক্ষায়—
রাতের কিছুটা সময়
বিড়ালের উৎপাত,
তবু বেরোতে হয় বাইরে।
মৃত্যু ওত পেতে আছে জেনেও
বেরিয়ে পড়ি অন্ধকারে।
লুটপাটের আয়োজন শেষে
ঘুমিয়ে পড়ে পৃথিবী,
নির্জনতার বুক চিরে
চুপিচুপি জেগে উঠি আমি।
ভোরের আলো ফুটতেই
আবার ঢুকে পড়ি গুহায়—
এভাবেই বেঁচে থাকা,
এভাবেই দিন পার করা;
এক সভ্য পৃথিবীতে
আদিম গুহাবাসী হয়ে।
....