..... স্বপন বিশ্বাস
খরায় পুড়ে মরে পিপাসিত নদী
চারিদিকে শুধু জলের হাহাকার-
কতদিন আসোনা তুমি এ নদীর তীরে,
পুড়ে গেছে সবুজ, সবুজ ছেড়েছে পাখিরা ।
চাঁদও বিলাই না তার আলো
আসেনা সেই ডানা কাটা পরি।
তোমার না আসার সুরে
পৃথিবী জুড়ে বেড়ে গেছে উষ্ণতা
তীব্র ঝড়ে পাহাড় ভাঙার মতো।
তোমার আসার অপেক্ষা শেষে
চোখের জলে ভরে দেব নদী
তুমি না হয় চাঁদের সাথেই থেকো।