Story

বৃষ্টির দুপুর

February 19, 2026

235 views

দুপুরবেলা থেকে বৃষ্টি পড়ছিলো। আমি বারান্দার এক কোনে বসে ছিলাম। সামনে ছোট রাস্তাটা পুরো ভিজে গেছে।

হঠাৎ দেখলাম একটা ছোট ছেলে বৃষ্টিতে ভিজে হাসছে। তার হাতে একটা কাগজের নৌকা। নৌকাটা বৃষ্টির পানিতে ছেড়ে দিলো নৌকাটা আস্তে আস্তে সামনে যাচ্ছিলো।

ছেলেটা খুব খুশি। তার হাসি দেখে আমার মনে হলো, এতো ছোট জিনিসেও কত বড় আনন্দ  থাকে।

বৃষ্টি থামার পরে ছেলেটা চলে গেলো। রাস্তায় নৌকাটা আর ছিল না। কিন্তু দুপুরের ওই ছোট  ঘটনাটা আমার মনে থেকে গেলো।

কখনো কখনো সুখের জন্য বড় কিছু লাগে না।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login