Story

সেই হাসি

February 19, 2026

203 views

প্রথম বার ওকে দেখি লাইব্রেরিতে। ও চুপচাপ একা বই পরছিলো। চুল গুলো হালকা মুখের ওপর পরে ছিলো। আমি কিছু বলিনি, শুধু দুর থেকে তাকিয়ে ছিলাম।

পরের দিন আবার দেখা। এবার ও নিজে হাসি দিয়ে বললো "এই সিটটা খালি?"

অমি মাথা নাড়ালাম। হ্যা, ও বসে পরলো আমার পাশে।

সেদিন কথা বেশি হয়নি। ছোটো ছোটো কথা। ক্লাস, বৃষ্টি, চা…এতো সহজ জিনিস নিয়ে।
কিন্তু জানি না কেনো, ওই কথাগুলো বারে বারে মনে হলো।

ধীরে ধীরে আমাদের দেখা হওয়া বাড়লো। প্রত্যেক দিন দেখা না হলে দিনটা ফাঁকা মনে হতো।

একদিন বৃষ্টি বারছিল। ও বললো,
"আপনি বৃষ্টি পছন্দ করেন?"

আমি হাসলাম। বললাম,
"এখন থেকে করি।"

সে কিছু বললো না। শুধু হাসলো।

হয়তো এটা প্রেম, হয়তো শুধু একটা সুন্দর অভ্যাস। কিন্তু যখন ও হাসে, আমার দিনটা ভাল হয়ে যায়।

আর আমার মনে হয়, এটাই হয়তো ভালোবাসা।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login