Posts

কবিতা

যে দুয়ারে ফিরি বারবার

February 25, 2026

মোছা: মোকাররমা শিল্পী

217
View

অধম আমি, ফিরি বারবার তোমারই দুয়ারে, হে মহান,
ভুলে তব সব, মিথ্যে গর্বে গাই নিজেরই জয়গান।
অজ্ঞতার আঁধার বুকে ছুটি দুরন্ত গতির নেশায়,
ভাবি আমিই পথের দিশারি—ডুবি মিথ্যা আবেশায়।

হোঁচট খেয়ে ভাঙে অহং, থেমে যায় সব গান,
পড়ে গিয়ে বুঝি তখন—শূন্য আমার জ্ঞান।
ক্ষতবিক্ষত প্রাণ নিয়ে চেয়ে থাকি আকাশ পানে,
তোমার করুণার আলো নামে নীরব অভিমানে।

কী সুমহান তুমি, কী অপার দয়ার সাগর,
এই অপরাধী আমায় কভু দাও না ঘৃণার চাদর।
সব ভুল ক্ষমা করে মেলে ধরো আলোর পথ,
গহীন রাতে তুমি-ই আমার প্রভাতের প্রথম রথ।

যত দূরেই যাই না কেন ভ্রান্তির মোহজালে,
শেষে ফিরে তোমায় ডাকি অশ্রুভেজা কণ্ঠস্বরে।
অধম আমি, পথহারা প্রাণ, তবু জানি মনন্তরে—
তোমার দয়ায় মুক্তি আমার জন্ম হতে জন্মান্তরে।

Comments

    Please login to post comment. Login