সময়ের খেয়া
আদিত্য ভৌমিক
তারিখ: ১/০৪/২০২৬
ক্যালেন্ডারের পাতা ওল্টায়, নাকি আয়ু ক্ষয়ে যায়?
আজ ১ এপ্রিল ২০২৬—
দেখতে দেখতে বছরের তিন-তিনটি মাস
স্মৃতির অতল গহ্বরে হারিয়ে গেল অবেলায়।
যে বছরটি নতুন হয়ে এসেছিল কুয়াশা মোড়ানো ভোরে,
সে আজ তারুণ্য পেরিয়ে মধ্যগগনে;
চোখের পলকে ২০২৬ সালও হবে ফিকে
নতুনের আবাহনে ধুলো জমবে এই পুরনো ক্ষণে।
অপেক্ষায় দাঁড়িয়ে ওই দূরে ২০২৭ সাল,
হয়তো নতুন কোনো স্বপ্নের জাল বুনবে সেও;
কিন্তু আজকের এই রোদ, এই হাওয়া, এই মুহূর্ত—
ফিরে কি আসবে আর? সে তো আর ফিরবে না কেউ।
আমরা কেবল সময়ের স্রোতে ভেসে চলা খড়কুটো,
ফেলে আসা দিনগুলোকে আঁকড়ে ধরি বুক পেতে;
অথচ ভবিষ্যৎ হাতছানি দেয় নিরন্তর—
পুরনোকে বিদায় দিয়ে নতুনের উৎসবে মেতে।
আজকের এই তারিখটি সাক্ষী হয়ে থাকু্ক—
সবটুকু ভালোবাসা আর দীর্ঘশ্বাসের গানে;
২০২৬-এর মায়া কাটিয়ে আমরা হাঁটছি অজানায়,
একুশ শতকের এক অদ্ভুত গোধূলি পানে।
103
View