Poetry

চৈত্রের শেষ প্রহর

April 9, 2026

152
View

চৈত্রের শেষ প্রহর
লেখক: আদিত্য ভৌমিক
তারিখ: ৯/০৪/২০২৬
চৈত্রের রোদে আজ কেমন যেন বিদায়ের সুর,
পুরনো দিনেরা ধীরে ধীরে হয় যায় দূর।
পাতার ফাঁকে ফাঁকে ঝরে পড়ে সময়ের ধূলি,
স্মৃতিরা আজ কাঁদে—নীরব, গভীর, ভুলে না কেউই।
১৩ই এপ্রিল, সংক্রান্তির এই সন্ধিক্ষণে,
মনে পড়ে যায় কত না বলা কথার গোপনে।
হাসির আড়ালে লুকানো কিছু কান্না,
জীবন যেন লিখে যায় নিজেরই গাথা।
পুরোনো বছর তার সব ক্লান্তি মেলে ধরে,
নতুন ভোরের আশায় হৃদয় আবার ভরে।
চৈত্রের শেষ বাতাস বলে যায় ধীরে—
“সব শেষ মানেই নয়, শুরু আছে ফিরে।”
আজকের এই দিনটি তাই শুধু বিদায় নয়,
এ যেন নতুন স্বপ্নেরই প্রথম পরিচয়।
সময় বদলায়, তবু রয়ে যায় অনুভব,
চৈত্র সংক্রান্তি—এক মায়াময় অভিজ্ঞতা সব।

Comments

    Please login to post comment. Login