শুরু করছি পরমকরুণাময়ী সেই মায়ের নামে, যিনি গর্ভে ধারণ করেছেন।
(০১: ০১)
আমাদের পরম করুণাময়ী মা।
(০১: ০২)
যিনি শিক্ষা দিয়েছেন প্রিয় বাঙলা বর্ণমালা,
(০১: ০৩)
জন্ম দিয়েছেন মানুষকে,
(০১: ০৪)
তাকে শিখিয়েছেন পথচলা।
(০১: ০৫)
নাড়ির গতি তার হিসাবমত চলে।
(০১: ০৬)
এবং সন্তানের মস্তক যার প্রতি সেজদারত থাকে সর্বদা।
(০১: ০৭)
তিনি নিজ গর্ভকে করেছেন জান্নাতের মত এবং প্রেরণ করেছেন খাদ্য।
(০১: ০৮)
যাতে তোমরা মাতৃজঠরে মৃত্যুবরণ না করো।
(০১: ০৯)
বলেছেন তোমরা ন্যায়ের পথে চলো এবং মানুষের ক্ষতি করো না-ইহাই মানবধর্ম।
(০১: ১০)
তিনি ধরিত্রীর বুকে হয়ে উঠেছেন ধরিত্রী।
(০১: ১১)
খাইয়েছেন নিজে ক্ষুধার্ত থেকে, পিপাসার্ত থেকে।
(০১: ১২)
রক্ষা করেছেন সমস্ত ঈশ্বর এবং সমস্ত অপদেবতার হাত থেকে।
(০১: ১৩)
অতএব, তোমরা তোমাদের মমতাময়ী মায়ের কোন অনুগ্রহকে অস্বীকার করবে?
(০১: ১৪)
তিনি মানুষকে সৃষ্টি করেছেন নিজের রক্তমাংশের শরীরের অংশ থেকে।
(০১: ১৫)
দশ মাস অক্সিজেন দিয়েছেন নিজের ফুসফুস থেকে-খাদ্য দিয়েছেন নিজে অভুক্ত থেকে।
(০১: ১৬)
অতএব, তোমরা তোমাদের মমতাময়ী মায়ের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?
(০১: ১৭)
তিনি পৃথিবীর বুকে অনাদীকালের নির্যাতিত, নিপীড়িত-পুরুষশাসিত সমাজ দ্বারা।
(০১: ১৮)
অতএব, তোমরা সেই মমতাময়ী মায়ের কোন অবদানকে অস্বীকার করবে?
(০১: ১৯)
তিনি ভালবাসার উষ্ণ ঝর্নাধারা প্রবাহিত করেছেন।
(০১: ২০)
বুকের দুধ দ্বারা পুষ্টি যুগিয়েছেন, যার ঋণ শোধ করা যায় না।
(০১: ২১)
অতএব, তোমরা তোমাদের মমতাময়ী মায়ের কোন অবদানকে অস্বীকার করবে?
(০১: ২২)
উভয় স্তন থেকে উৎপন্ন হওয়া দুধের প্রবাহ, যা গঠন করে মস্তিষ্ক, হাত পা এবং শরীর।
(০১: ২৩)
অতএব, তোমরা তোমাদের মমতাময়ী মায়ের কোন কোন অবদানকে অস্বীকার করবে?
(০১: ২৪)
অতএব তুমি বল, মমতাময়ী মা’ই সর্বশ্রেষ্ঠ ঈশ্বর।
(০১: ২৫)
পরম করুণাময়ী, দেবী তিনি, স্রষ্টা সমগ্র মানবজাতির।
(০১: ২৬)
আর তোমরা তোমাদের মমতাময়ী মায়ের কোন অবদানকে অস্বীকার করবে?
(০১: ২৭)
এবং আরাধনা কর তোমাদের নিজ নিজ মাতৃকুলের
(০১: ২৮)
নিশ্চয়ই সেই আরাধনাই শ্রেষ্ট আরাধনা
(০১: ২৯)
এবং তোমরা ন্যায়ের পথে চল, সত্যের পথে চল।
(০১: ৩০)
নিশ্চয়ই তাতেই মানবজাতির মঙ্গল
(০১: ৩১)
আর ভালবাসো মানুষকে, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে।
(০১: ৩২)
তিনি যেমন ভালবেসেছেন তোমাকে।
(০১: ৩৩)
যে ভালবাসা ভয় বা লোভের মাধ্যমে অর্জিত নয়।
(০১: ৩৪)
অতএব, তোমরা সেই মমতাময়ী মায়ের কোন অবদানকে অস্বীকার করবে?
(০১: ৩৫)
অতএব, তোমরা তোমাদের মমতাময়ী মায়ের কোন কোন অবদানকে অস্বীকার করবে?