Poetry

কবিতা - তফাৎ

May 7, 2026

187 views

এমন কোনো বৃষ্টিপাতের সন্ধ্যে, 
দাঁড়িয়ে থেকে নিঝুম পথে একা। 
তফাৎ বুঝি ভালো আর মন্দে, 
মন চাইলেই যায়না তোমায় দেখা।

আকাশ যখন মেঘের পালকে মোরা, 
ভিজলে শহর, কেউ নয় তার দায়ী। 
তুমি তো জানোই আমার কপাল খোঁড়া, 
চঞ্চল সব, যন্ত্রণা শুধু স্থায়ী।

এদিক ওদিক কত মানুষ ছোটে, 
জড়িয়ে নিয়ে ব্যথার চাদর গায়ে।
সবার কি আর ভালোবাসা জোটে, 
আপোষ করেও দিব্বি হেসে যায়।

পাথরের মতো শক্ত হলে মাটি, 
কি আসা যায় পথিকের আর তাতে। 
আমরা দুজন একই পথে হাঁটি, 
হয় না কথা, বিচ্ছেদ আর অজুহাতে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login