Poetry

খুব জানতে ইচ্ছে করে

May 2, 2026

146 views

তোমাদের পাড়ায় নিয়ম করে ফজরের আজান হয়?
তুমি কি দেখতে পাও প্রভাতের রবি? 
শিশির কণা স্পর্শ করে যায় কি তোমার ওড়নায়, 
ঘুম থেকে তুমি ঠিক কয়টায় ওঠো বলতো? 
তুমি কোথায় থাকো আমার খুব জানতে ইচ্ছে করে,
ইচ্ছে করে তোমাদের নগরীতে আমি জন্ম নেয়! 
তুমি থাকো ব্যস্ত কোন শহরে নাকি নীরব কোন গাঁয়ে?
তুমি লাল চা'য়ে দিন শুরু করো নাকি বইয়ের পাতায়?
তোমাদের পাড়ার মুরুব্বিরা কেমন বলতো, 
তাদের সাক্ষাৎ-এ ওড়নায় মুখ ঢেকে বলো সালাম, নাকি পাত্তা দাওনা দুর ছাই অচেনা কেউ। 
আমার খুব জানতে ইচ্ছে করে তোমাদের পাড়ায় আমাদের যুগলপ্রেমের বৈধতা কত শতাংশ। 
আমার খুব জানতে ইচ্ছে করে তুমি সারাদিন কীভাবে কাটাও। 
কীভাবে কাটে তোমার রাত। 
আচ্ছা তুমি কি বোরকা পরে বেরোও আমি জানতে চাই। 
সামাজিক কোন অনুষ্ঠানে তুমি বেশি সাজুগুজু করো,
নাকি একেবারেই করোনা? 
তুমি কি বেলকুনিতে দাঁড়িয়ে আকাশ দেখো, 
নাকি বাড়ির পেছনের পতিত জমির আইলে বসে?
মাগরিবের আজানের সাথে সাথে তুমি মাথায় কাপড় দিয়ে সারারাতের জন্য ঘরে ঢুকো, 
নাকি জিন্স প্যান্ট আর টাইট জামা পরে ডিজে পার্টিতে হুইস্কির বোতলের তালে নাচো? 
তুমি কখনো ফিনিক ফোটা জোছনা দেখতে দেখতে নির্ঘুমভাবে রাত পার করেছো? 
তোমার কাছে আমি ঠিক কেমন একটা চরিত্র 
আমার ভীষণভাবে জানতে ইচ্ছে করে। 
জানতে ইচ্ছে করে তোমাদের রাস্তাকে. 
তোমাকে ঠিক কতটা স্পর্শ করেছে 
তোমার সমস্তটা আমার খুব জানতেই ইচ্ছে করে, 
তুমি ঠিক কতটা ভদ্র ও সামাজিক।

❑ খুব জানতে ইচ্ছে করে 
~ অনিরুদ্ধ রনি

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login