Poetry

বাংলা নববর্ষ

April 15, 2026

152 views

নতুন কুঁড়ির নতুন প্রাণে
নতুন সুরে নতুন গানে
পথে ঘাটে জেগেছে বাংলা
এসেছে বৈশাখ, 
           এসেছে  নববর্ষ।

ঘুমো ঘুমো চোখে 
বৈশাখের প্রথম প্রহরে
উচ্ছ্বাসে সবাই একসাথে 
পেঁয়াজ মরিচের ভর্তা
পান্তা আর ইলিশে মজে।

মিস্টি মুখে হালখাতাতে
পুরাতন বাকী বিদায় নিবে,
হ্নদকাননে ফুটুক নব- আলোকবর্তিকা
বিনাশ হোক অসূর
জেগে উঠুক সাম্যের গান
সাজুক বাংলা 
আসুক নববর্ষ স্ব-মহীমায়।
................... ধন্যবাদ....

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login