Poetry

ভুত ও মামনি

October 17, 2026

77 views

মামনি, খেতে এসো

খাবো না,

তাহলে পেত্নি ভুত আছে না।

আমি ভয় পাই না,

শুনে ভুত ভাবে কি

ঘাড় মটকিয়ে খাবো কি?

লজ্জায় নড়ে উঠে

অশরীয় আওয়াজ করে

ক্যা ক্যা ক্যাওও।

মামনি, ঘুমাতে এসো,

না না, ঘুম যাবো না।

তাহলে মেছো ভুত আছে না।

ভয় আমি পাই না।

শুনে ভুত ভাবে কি?

লজ্জা শরম যাবে কি?

সাদা আলখেল্লায় উড়ে এসে

ভয় একটু লাগাবে কি?

ঘুমো ঘুমো চোখে

খুকুমনি সপ্ন দেখে

গল্পের গেছো ভুতটা

সামনেই দাঁড়িয়ে

হা মুখ লম্বা

চোখ তার ট্যাড়া

জিহবাতে রক্ত

হাত খানা শক্ত, নখদন্ত

ভয়ে চিৎকার,,

মামনি উঠে পরো, মায়ের হাক ডাক।

Picked up where you left off

Comments

Zidan was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • Zidan 2 weeks ago First reader

    আমি ভয় পাই না, শুনে ভুত ভাবে কি ঘাড় মটকিয়ে খাবো কি?।ভুতের কবিতা 😵‍💫

    • মো. গোলাম কিবরিয়া 2 weeks ago

      ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইলো।