নীলাভ গোধূলিলগ্নে
আমরা দু'জন
পাশাপাশি বসে আছি
নদীর পাড়ে, দুই সত্তা।
স্রোত বহমান অবিরত
জীবন সময়ও তাই।
পাখিরা উড়ে যাচ্ছে
কিছু বলছে, সুমধুর কন্ঠে
আকাশ তাকিয়ে আছে
ভাবছে নীরবে, শব্দহীন।
অস্তগামী জ্বলন্ত সূর্য
হেলে পড়ছে, পশ্চিমে।
দুটি সত্তা দুটি দেহ
দুটি মন দুটি জীবন
এক হয়ে মিশে যায়, ভাবনায়।
স্রোত বহমান অবিরত
জীবন সময়ও তাই
হঠাৎ থমকে দাঁড়ায়।