Poetry

চাহিদার শেষ

October 23, 2026

62 views

ছাপড়িতে বসবাস, তব

মনে আশা,

ঘর খানা মোর

হয় যদি সেমিপাকা।

হয়না তবু চাহিদার শেষ

ছাদ খানা মোর

হতো যদি ঢালাই পাকা।

আশা কি শেষ?

কি বলিস ভাই!

ঘুমানোর জন্য একখানা

দামি খাট চাই।

এখানেই নয় শেষ,

খেতে হবে ভাত

পাটিতে কি সয়

টেবিল একখান চাই;

চেয়ার না থাকিলে

সম্মানটা কি রয়?

এইবার তো হলো

চাহিদার শেষ করো!

তুমি বুঝ কি ?

বেল আতা ঘি

মেহমান আসিলে

ড্রয়িং রুমে ছোফার

দরকার নেই কি।

বানাতে হবে তাই

টি টেবিল একখান চাই।

ব্যাস ব্যাস

চাহিদার হলো বুঝি শেষ,

তা করে হয়

মনে বাসনা রয়

ওয়াশিং মেশিন না কিনিলেই নয়।

ফ্রিজ টিভি আছে

থাক না

গাড়ি একটা হোক না।

অনেক করেছো, ভাই

এক জীবনে আর কি-ই বা চাই।

আশাকে করো শেষ

তাহলে আমি কি নিঃশেষ।

না না, তা হবার নয়

জমি চাই বাড়ি চাই

উঁচু উঁচু অট্টালিকা চাই

যাদি পারি এই মহা আকাশটাও চাই।

.... আচ্ছা, তুমি কে?

আমি লোভি, তব মানুষ রুপে।

Picked up where you left off

Comments

Borhan Mahmud was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • থিমটা দারুণ ছিলো

    • মো. গোলাম কিবরিয়া 3 weeks ago

      সুপ্রিয় আপুধন্যবাদ অশেষ। আশীর্বাদ চাই।

  • Borhan Mahmud 3 weeks ago First reader

    চাহিদা আর লোভ- এ দুটোই সম্ভবত মানুষের অন্যতম দুটি দোষ। ভালো লিখেছেন, ভাই।

    • মো. গোলাম কিবরিয়া 3 weeks ago

      আসলেই তাই। আপনকে সাধুবাদ জানাই মূূল্যবান কমেন্ট করার জন্য।