Poetry

মানুষ মানুষ্যত্ত ও মানবিকতা

September 25, 2026

50 views

ব্যক্তি আমি বা তুমি

সমগ্র মানবজাতিরই অংশ

আমি তুমি বা কেউ মারা গেলে

জনসংখ্যা কমে বৈকি

বাড়বে তো আর না।

দুঃখ করতেই পারো

জিজ্ঞেস করার প্রয়োজন কি,

বংশ জাতি গোত্র এই সব

তাতে কি মৃত্যুকে রোখা যায়।

পদ্মায় বা মেঘনায় এক টুকরো মাটি ভেস গেলে

বাংলা বা পৃথিবীর পরিধি ছোট হয় বৈ কি

বাড়বে তো আর না,

যদি নতুন চড় না জেগে উঠে।

হারানোর বেদোনায় দুঃখ করাই যায়

সেটা যেখানে যেভাবেই হোক

বাংলায় ফিলিস্তিন বা আফ্রিকায়।

আর নব যুগের নতুনত্বের জন্য

আনন্দ প্রকাশ করাই যায়

তাতে স্থান কাল আর পাত্রের

ভেদাভেদ না করাই ভাল।

তুমি মসজিদ ভাঙলে যেমন খারাপ

তোমার মন্দির বা গির্জা ভাঙাও খারাপ,

তাই চলো সাম্যের গান গাই

মানুষ মানুষ্যত্ত ও মানবিকতার জয় হোক।

.......

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • অনেক সুন্দর হয়েছে।

    • মো. গোলাম কিবরিয়া 2 weeks ago

      ভাই,,, ধন্যবাদ। অনুপ্রেরণা পেলাম।