Poetry

বাস্তবতার কাছে দায়বদ্ধ

April 15, 2026

193 views

বাস্তবতার কাছে দায়বদ্ধ 

মোঃ নাহিদ হোসাইন 

এখন আর আগের মতো,কবিতার কালো অক্ষরে বিদ্রোহ প্রকাশ করা হয় না। 

ভালোবাসার কাব্য রচনা করা হয় না। 

এখন আর আগের মতো,বাড়ির পূর্ব পাশে একান্তে নিরালায় বসে প্রকৃতির রূপ সৌন্দর্য নিয়ে ধ্যান করা হয় না। 

প্রিয়সির কথা মনে হলে,প্রিয় গান,"কবিতা তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না",গাউয়া হয় না। 

জীবনের কঠিন বাস্তবতার কাছে আজ

আমি দায়ভদ্ধ। 

কঠিন বাস্তবতা গৌড় অন্ধকারে আমি

আজ নিমজ্জিত।

বাস্তবতার কাছে দায়বদ্ধ
Picked up where you left off

Comments

    Please login to post comment. Login