Posts

কবিতা

আজ তাদের জন্মদিন

April 18, 2026

মোছা: মোকাররমা শিল্পী

100
View

আজ হঠাৎ মনে পড়ল—
আজ তাদের জন্মদিন।

বিশ্ববিদ্যালয়ের সেই দিনগুলো…
যেখানে বন্ধুত্ব ছিল সময়ের হিসাবের বাইরে,
রাত মানে ছিল গল্প,
আর ঘুম আসত কারো কাঁধে মাথা রেখেই।

একসময় মনে হতো—
এই মানুষগুলো ছাড়া বোধহয় জীবনটাই চলবে না।
তাদের ছাড়া একদিন কাটানোও অসম্ভব।

অথচ আজ—
বছরের পর বছর কেটে গেছে,
কথা হয় না, খোঁজ নেওয়া হয় না,
জীবন সবাইকে আলাদা পথে নিয়ে গেছে।

তবুও—
কোনো এক অদৃশ্য জায়গায়
সবকিছু ঠিক আগের মতোই রয়ে গেছে।

হঠাৎ কোনো এক দিনে,
কোনো কারণ ছাড়াই
মন কেমন করে ওঠে—
আর মনে পড়ে যায়—

আজ তাদের জন্মদিন।

Comments

    Please login to post comment. Login