সলেমান মিয়া গোয়ালন্দ হাটের রেলের পাশে একটা ফাঁকা জায়গায় বিভিন্ন বিনোদন মূলক মজার কথা বলে লোক জমা করছিলো। এটা কে তারা মজমা বলে থাকেন। সলেমান মিয়া লোক জমান। এখোন লোক জন তেমন হাটে আসেনি। দু,চার জন এসেছেন। একজন একজন করে আসছে। দেখতে দেখতে বেশ লোক জমা হয়ে গেলো।
সাদা পাজামা-পাঞ্জাবি পড়িহিত লম্বা মতো ফর্শা সুন্দর এক লোক হাতে পাতলা বই। কাঁধে ঝুলিয়ে রাখা ব্যাগ। সে মজমায় ঢুকেই শুরু করলেন
শোনেন শোনেন দেশবাসী শোনেন মন দিয়ে। নাকি
যুদ্ধ হবে জানিয়ে দিলো টিক্কা ভুট্টো ইয়াহিয়া।।
এই ভাবে তিনি সুর করে গ্রামীণ গীতিকবিতা বিক্রি করেন।