Post

প্রিয়োসিনী

April 28, 2026

Original Author লামিম পাইক

210 views

প্রিয়োসিনী,
তুমি দাঁড়িয়ে ছিলে চাঁদের আলোয়,
নীরব এক ভঙ্গি, যেন কিছু বলার ছিল না।
আমি কাছে ছিলাম, তবু দূরে,
চোখে না রেখে, মনে রেখে দেখছিলাম।
তোমার দৃষ্টি ছিল আকাশে আটকানো,
আমি খুঁজে ফিরছিলাম সেই দৃষ্টির ভেতরের ফাঁকগুলো।
মানুষ কখন যে চাঁদের দিকে তাকিয়ে নিজেকেই হারিয়ে ফেলে,
আমি বুঝতে পারিনি।
খোঁপায় ছিল লাল গোলাপ,
সাধারণ কিছু না, আবার বিশেষও না,
শুধু একটা থেমে যাওয়া মুহূর্তের মতো।
প্রিয়োসিনী,
ভালোবাসা সবসময় দেখা হয় না,
কখনো সেটা নীরবতায় জন্ম নেয়,
যেখানে শব্দের দরকার পড়ে না।
তুমি ফিরেও তাকাওনি,
তবু তোমার উপস্থিতি থেকে গেল অনেকক্ষণ।
আমি শুধু বুঝলাম,
কিছু মানুষ আসে,
আর মনে একটা নীরব দাগ রেখে যায়।
প্রিয়োসিনী,
তোমাকে পুরোটা দেখা হয়নি,
তবু মনে হয় দেখা হয়ে গেছে অনেক বেশি।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login