Poetry

ছিন্নমূল

May 6, 2026

183 views


তুমি খুঁজো নির্ভরতা 
আমি খুঁজি সুখ
লোকে বলে ছিন্নমূল
মনে নাই  দুখ।

মাথার উপর চাঁদ উঠেছে 
রাত্রি জেগে রই
নাই ঠিকানা নাই আবাস
ফুটপাতে রই।
কত রং এর গাড়ি দেখি 
কত ঢং এর মানুষ
বিনি সুতার মালায় 
আমার সপ্নের বুনুন।

হেথায় সেথায় যেথাই যাই
কাজ দেয় না কেউ 
দিনের শেষে ক্ষুধার্ত আমি
ফুটপাতে পরে রই।

ছিন্ন বলো টোকাই বলো
আমি মানুষ ভাই
সপ্নগুলো তোমাদের মতো
জীবন যেমনই যায়।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login