Post

নিঃশব্দ ভাঙন

May 6, 2026

Original Author লামিম পাইক

167 views

ভেতরটা আজ কাঁচের মতো, সূক্ষ্ম ফাটল ধরা, বাইরে আমি হাসছি ঠিকই, ভেতরে মৃত পথহারা। একটু ছোঁয়া লাগলেই যেন চুরমার হয়ে যাবো, হারিয়ে যাওয়া সেই আমিকে কোথায় খুঁজে পাবো?

বিষণ্ণতা জেঁকে বসেছে বুকের গহীন কোণে, অন্ধকারে একলা আমি, লড়ছি নিজের মনে। ইচ্ছেরা সব ঝরছে আজ শুকনো পাতার মতো, হৃদয় জুড়ে দীর্ঘশ্বাস, আর না বলা ক্ষত।

ভঙ্গুর এই ঘরটা আমার, আগলে রাখি খুব, তবুও কেন স্মৃতির নোনা জলে খাচ্ছি রোজ ডুব। কেউ দেখে না ফাটলগুলো, কেউ দেখে না ছাই, আমি শুধু ধ্বংসস্তূপে নিজের অস্তিত্ব খুঁজে যাই।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login