Posts

কবিতা

হ-য-ব-র-ল ক্লাস

May 6, 2026

মোছা: মোকাররমা শিল্পী

158
View

সারাদিন ক্লাস করে চোখে জমে ঘুম,
মাথার ভেতর শব্দগুলো বাজে ধুম ধুম।

হোয়াইট বোর্ডে মার্কার চলে,
 

অক্ষর ভাসে চোখের জলে।

টপিক হলো“উৎপাদক রেজিস্টার"

কিন্তু কারোই মন ক্লাসে নাই আর।

কেউ স্ক্রল করে চুপিচুপি,

কেউ দেয় হাই—বহুরূপি।
 

কেউ গালে হাত দিয়ে সময় গোনে,
 

ঘড়ির কাঁটা থামে যেন ক্ষণে ক্ষণে।

পেছনে কেউ গল্প করে সামনে আবার চুপ,
 

মাঝে কেউ খাতায় দেয় হালকা পাতলা ডুব।
 

কেউ পাতা ওল্টায় শুধু সময় কাটাতে,
 

কেউ বোর্ডে তাকিয়ে শোনে কান পেতে।

কারো নজর অনবরত দরজামুখী থাকে,

“কখন হবে শেষ?”-মনে মনে হাঁকে।
 

কেউ ফোন কানে ধরে বলে ফিস ফিস

"আর যে পারি না”,"বিরক্ত লাগছে ইস!"

গুনগুন সুরে কেউ দেয় মুচকি হাসি,

ক্লান্তিতে সব মোরা এলোমেলো ভাসি।

Comments

    Please login to post comment. Login