মিম,বার বার বলতে ইচ্ছে করছে, ভালোবাসি তোমায়,শুধুই তোমায়।আমি তো অন্য কোনো চিন্তা কোনো দিনও করিনি।আমাদের বিচ্ছেদের দুইটা বছর পেরিয়ে গেছে।আমি এখনও ওখানেই দাড়িয়ে।তোমায় নতুন সংসার হয়েছে।তুমি অনেক ভালোই আছো।আমি কেন পারছিনা মিম।আমার জীবনটা কি এই পীড়ায় কেটে যাবে।আমি হয়তো আর বেশি দিন বাঁচবো। আসলে বাঁচার ইচ্ছেটাও নেই আর । আর মৃত্যুর জন্য যা যা করতে হয় সব করছি।ক্ষয়া হলে নাকি সিগারেটাও খেতে হয়না,আমি ইয়াবা,হেরইন,গাঁজা সব নিয়েছি।তোমার নেশা কাটাতে,কত শত নেশা করলাম,তাও তো তুমি মরছো না ভেতর থেকে।আমার মনে হয়, আমি কোনো ভাবেই তোমাকে ভুলতে পারবোনা।মরণ একমাত্র রাস্তা,তোমাকে যখন তোমার নতুন মানুষের সাথে দেখি,আমার শরীর জ্বলে,আমার মাথা দুই তিন দিন কাজ করেনা।আমি সাহস করে ফেসবুকটাও চালাতে পারিনা।যদি তোমার কথা কেউ বলে উত্তর কি দিবো।আমি সবার থেকে দূরে,কোনো বন্ধু নেই,কথা বলার মানুষ নেই।হারিয়ে গেছি সবার থেকে।নিজের বাবা মাও আমাকে আর চিন্তে পারেনা।তাদের সন্তান এমন ছিলোনা।তুমি এই ভাবে আমাকে মেরে ফেলবে আমি ভাবিনি।আসলে অতি বিশ্বাস ছিলো আমার,আর ভালোবাসা ছিলো অনন্ত।তাই আজ আমার এমন পরিস্থিতি। ভালো থেকো, দোষ আমার নিয়তির।আমার নিয়তি মরণ পর্যন্ত পৌছালেই,আমার মুক্তি।এই দুনিয়াতে আর কিছু পাওয়ার নেই আমার।আমার মনে হয়, আমার লাশেরও শেষ দাবি হবে, একটা বার মাটির ভেরতে যাওয়ার আগে তোমায় যদি দেখতে পেতাম।আমার কল্পনা গুলোও পাগল হয়ে যাচ্ছে।অসম্ভ সব চাহিদা তার।তাই পাগল হাওয়ার আগেই যদি ওপর আল্লাহ্ তুলে নিতেন,মুক্তি পেতাম।
বিশ্বাসঘাতক গুলোর জন্য এই দুনিয়ার সব আনন্দ,আমার মতো মানুষের আনন্দ মৃত্যুর কোমল স্বাদে।