Poetry

পবিত্রতা

May 9, 2026

134 views

ডাকতে চাই খোদা অন্তরে
মাথা নত হয়ে লাভ কি 
যদি মন নত না হয়।

    মসজিদে যেতে চাই খোদা
    পবিত্র হয়ে
    অযু করে লাভ কি
    যদি অন্তর পবিত্র  না হয়।

তোমার ধ্যানে আবিষ্ট হতে চাই
ছড়াতে চাই তোমার বানী
কি লাভ তাতে 
যদি নিজেই না মানি।

     হারাম করেছো তুমি যা
     খাদ্যে ও ভোগে
     যদি নাই মানি
     কি লাভ তাতে  
    তোমার ইবাদতে, খোদা
    মৃত্যুর পর পরকালে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login