Post

প্রকৃতির আলপনা

May 14, 2026

Original Author লামিম পাইক

139 views

প্রকৃতির আলপনা

ভোরের আলোয় শিশির বিন্দু ঘাসের ডগায় হাসে,
নরম হাওয়া বহে চলো স্নিগ্ধ সুবাসে।
নদী চলে আপন বেগে সাগরেরই পানে,
মনটা আজ হারিয়ে যায় মাটির গহীন গানে।

সবুজ পাতা দোলে ওই শান্ত বনের ছায়ায়,
আকৃষ্ট হই বারবার এই নিবিড় মায়ায়।
বিশাল আকাশ নীল আঁচলে ঢাকছে সকল ব্যথা,
প্রকৃতি যে শোনায় আজ হাজার গোপন কথা।

পাখির ডাকে ভাঙলো ঘুম, ঘুচলো মনের আঁধার,
মাটির কোলে সবটুকু সুখ, নেই তো কোনো বাঁধার।
রঙিন মেঘের পালক ওড়ে দিগন্তেরই ধারে,
শ্রান্ত এই জীবন ফিরে পায় প্রাণ বারেবারে।

শহুরে ওই যান্ত্রিকতায় যখন দম আটকে আসে,
সবুজ মায়ায় বুকটা তখন শান্তির খোঁজে ভাসে।
প্রকৃতিই তো শ্রেষ্ঠ সখা, মমতাময়ী মা—
এরই কোলে শান্তি পাই, অন্য কোথাও না।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login