Poetry

মা তুমি হৃদয় জুড়ে

May 14, 2026

164 views

মা তুমি হৃদয় জুড়ে
......... 

তুমি আছো মা হৃদয় জুড়ে,
চোখের পাতার নীরব সুরে।
মলিন স্মৃতির কুয়াশায়,
তবু তোমার ছোয়া না পাই।

ভোরের আলো, সন্ধ্যাতারা,
খুঁজে তোমায় দিশেহারা।
শূন্য ঘরে একলা বসে,
ডাকতে তোমায় অশ্রু ভাসে।

আঁচলভরা স্নেহের গন্ধ,
আজও জাগায় মধুর ছন্দ। 
দুঃখ এলে মনে হয় মা,
মাথায় রাখো স্নেহের ছোঁয়া।

চোখের আড়াল, মনের কাছে,
প্রতিটি ক্ষণ তুমি যে আছো।
আমার প্রাণের গভীর তলে,
তুমি মা আছো অনন্ত জুড়ে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login