Poetry

স্টকিং

May 16, 2026

138 views

সে তোমার কেমনতর দ্বীপ?
একা বিচ্ছিন্ন রবিনসন ক্রুসোর মত নির্বাসন দিয়ে রেখেছো!


সে কী তোমার মিস্টিরিয়াস আইল্যান্ড?
গুপ্ত ক্যামেরায় অনুসরণ করে যাও সারাক্ষণ!
তবে ভালোবাসা নামের এই খাঁচায় 
ঘুরপাক কেন অনুক্ষণ?

স্বপ্ন পুঁতেছো সাড়ে তিন হাত মাটিতে বেশ!
তবে শুধু শুধু কেন পাউরুটিতে মাখালে
জ্যাম জেলির প্রলেপ!

অনায়াস অরণ্য, পাখ-পাখালীর বিস্তৃত প্রান্তর....
এই যে মুখ খুলেই ফটাফট বলে ফ্যালো,
অবিশ্বাসের দায়ে তোমাকে আন্দামান রাজবন্দী করা হলে
বলতে পারতে?

যাও স্টকার!
শঙ্কাগ্রস্ত খরগোশকে
তার নিজের মত গর্ত থেকে গর্তে পালাতে দাও,

তুমি বরং বাঘের মুখোশ খুলে 

ইয়ুংগিয়ান কাউকে দেখিয়ে দিও...
গোপন আঁচড়ের দাগ!


ভালোবাসাবাসির এইসব গপ্পো
আহত হরিণের কাছে-
অন্য কিছুর মানে, 
এইটুক শুধু জানো।

স্টকিং এর ভিক্টিম
Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Samshed Ali 4 months ago

    স্টকিং নিয়ে লেখা আমার ফিচারটি পড়ে দেখতে পারেন