নারীর হাট
অমল সরকার
পর্ব এগারো
মৌসুমি এবার মুখকালো করে বললো এই সালাম ভাই আপনি তো আচ্ছা মানুষ। একজন মেহমান নিয়ে এসেছেন আমার বাড়ি বেড়াতে। আসা নিজের ইচ্ছায়। যাওয়া পরের ইচ্ছায়। কথাটা কি জানেনা? এতো তাড়াতাড়ি যাই যাই করছেন কেন? বসেন আমি খাবার নিয়ে আসি। রতন খুশি মনে হাসিতে ফুটিয়ে বললো,, না না মৌসুমি আমার অনেক কাজ আছে। মৌসুমি রতনের চোখে চোখ ফেলে জাল ছোড়ার মতো করে টেনে নিচ্ছে মনে হয় মৌসুমি। তার মায়াময় চাহনি রতনকে ঘায়েল করে দেয়। মৌসুমি বললো
,, যেতে চাইলেই তো আর যেতে দেওয়া যায় না।,,
অবস্থা বেগতিক দেখে সালাম বললো