Posts

কবিতা

ভালো হয়ে যা (Premium)

May 18, 2026

Omol Sarkar

Original Author অমল সরকার

0
sold
কবিতা

ভালো হয়ে যা

অমল সরকার

কেউ বলেন ভালো হতে পয়সা লাগেনা।
এখোন সময় আছে ভালো হয়ে যা
কেউ বা বলেন ভালোর সাথে পয়সার কি? অথবা অর্থের কেন যোগসূত্র ঘটাবে না।

সত মানুষ ভাবেন অবশ্যই অর্থের জোরে
মানুষ মানুষ কে অমানুষ মনে করে থাকে
টাকা নাই সমাজে যার দাম নাই নাই তার
চলছে বহুদিন এই সংস্কৃতি বাংলার ঘরে।

অর্থহীন লোকগুলো কেঁদে কেঁদে যে মরে
ধনঅলারা দাপটে ভালোর অপমান করে
সম্পদের গরমে গরিব থাকে লাজ শরমে
ধনীরা অজেয় দরিদ্রের দুঃখ ওঠে চরমে।

ভালো লোকজন একঘরে হয়ে কাটায় দিন
ভালো থাকতে বেড়ে চলে দিন দিন সুদ ঋন
দুঃখ আর যন্ত্রণাকে সাথী করে বাঁচায় প্রাণ
ধনীর ধনে ঘুনেধরা কর্মকাণ্ডে হয় মহিয়ান।

নির্লোভ সাধক সমাজ সেবক বলেন কথা বিষ পান করে করুক মরতে চাক যথা তথা
টাকাঅলারা সময় থাকতে ভালো হয়ে যা
নাহলে খারাপ জীবন তোমাদের যে হবে ঘা।






This is a premium post.

Comments

    Please login to post comment. Login