Poetry

গরীবের নেশা

May 20, 2026

Original Author মো:-ফারহান আদিব

163 views

*হাতের ছোয়া 

সকালের রৌদ্রময় নির্মল হাওয়া এসে ভর করেছে হাতে।ভেবেছি এটাই সেই জীবন যেখানে থাকবে সিন্ধ,সুভাষ,মিষ্টান্ন কণ্ঠস্বর,ফুলের পাপড়ির ন্যায় সুন্দরতম মূহুর্ত!গোলাপের বিনিময়ে গোলাপ কিনতে গেলাম হাতে ফুটলো গোলাপের কাটা।ছোঁয়াতেই হয়তো বিষাদ লিখা ছিলো। “সুখ পাখির” মতো ঘর বুনতে চেয়েছি।অন্য এক কালো কাক নিয়ে গেলো ঘরের আবাদি ফসল গুলি।যেখানে ছিলো পৃথিবীর চেনার পথ,খাবার বানিয়ে খাবার খাওয়ানোর পথ,মিষ্টিমুখে তাকিয়ে ভরেছিলাম পেটের ক্ষুধাখানি,ছিলো হাতের বিনিময়ে হাতের ছোঁয়া।ভেবে ওঠা হয়নি আর এই হাতেই ছিলো বিষাদ ভরা কাটা।গাছে সুন্দরী ফল ধরেছে কতই বা সাহস আছে ধরে রাখার?রাখতে চেয়েছিলাম তো ওই গাছের ডগাতেই ঘর।ঘর বাঁধিব তার আগেই কাক নিয়ে গেলো সুখ পাখিকে।হাত দিয়ে যেটা ছুঁতে হবে সেটাই যে সকালের রৌদ্রময় নির্মল হাওয়ার মতো হবে?..এখানে আসে রহস্যময় এক গভীর রাত!..

  পাখিও তার বাচ্চাকে চিরকাল আগলে রাখে।ছুড়ে ফেলা দেই না তো বনজঙ্গল কিংবা গভীর কূপের নিচে।হাতের ছোঁয়াতেই এতোকিছুর বিনিময়ে এতো গভীরতম উপামা উপহার দিলে?..দোষ তো সব নিয়তির না দোষ তো এই হাতেই ছিলো।যা ছুঁই তাই বিষাদের দগদগে ঘা তে রুপ নেই।এখানে ঘর বাঁধিতে পারিনাই পরের জন্মে হয়তো এসে ঘর বেঁধে দিবো আক্ষেপ এর ভরা নথিপত্রে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login