Poetry

গরীবের নেশা

June 19, 2026

Original Author মো:-ফারহান আদিব

110 views

*আকাঙ্ক্ষা

নদীর তীরে অপেক্ষায় যায় দিনের অর্ধেক প্রহর।তারা কী বুঝবে নদীর বিপরীতে যাওয়ার অনুভূতি?

শঙ্খচিল এসে বসে নৌকার কনো এক কোণে। অতঃপর উড়াল দিয়ে চলে যায় কনো এক অজানার উদ্দেশ্যে।ছুঁতে তো পারলাম না তাকে।ওই এক দেখায় কাটিয়ে দিলাম সাতজন্ম!

আমার মৃত্যু হয়েছে।অন্তিম শয্যায় সহিত হলাম।কবর খানায় খন্দন করে রাখিয়া দিলো আমায়।মনের মধ্যে অনেক বাসনা, কামনা!

আমি মৃত্যু থেকে উঠলাম।কাফনের কাপড় খুলিয়া রাখে দিলাম কবরের কনো এক জায়গায়। দেখলাম কাফন খানা-টি চুরি করে নিয়ে গেলো কিছু অজানা লোক।বিক্রি করে পেলো কিছু কানাকড়ি। সংসারের অভাব!

আমি মৃত্যু থেকে ওঠে দাঁড়ালাম।হেঁটে হেঁটে পৌঁছলাম বাসস্ট্যান্ড। বাসে ওঠলাম। এক সিট ফাঁকা ছিলো। বসলাম তাতে আমি সিট হয়ে।ছুয়ে ছিলাম বাসের সিট।বসে ছিলাম তার পাশের সিটেই।সেও কী অনুভব করিতে পারলো?

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login